মোঃ আবু জাফর মন্ডল(গাইবান্ধা থেকে)
গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিক বলেছেন,দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। বিএনপি জনগণের সেই গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে কাজ করছে । জনগণের এ অধিকার আদায়ের সংগ্রামে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে তিনি আরো বলেন, আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী ও তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে। গতকাল সন্ধ্যায় পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের খামার মামুদপুরে এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৮নং মনোহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল লতিফ প্রধানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ওসমান আলী প্রধান, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম বাবু কাজী, মনোহরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাফি মন্ডল, মোঃ আব্দুস ছামাদ মন্ডল, মো. মওদুদ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা সংগঠন ও বিএনপিকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।