বিরামপুরে রেলস্টেশনের প্লাটফর্মে মানসিক ভারসাম্যহীণ এক নারীর সন্তান প্রসব

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ শাহ্ আলম মন্ডল, বিরামপুর (দিনাজপুর):
দিনাজপুরের বিরামপুর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে আশ্রয় নেওয়া মানসিক ভারসাম্যহীণ ভবঘুরে এক নারী ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। সোমবার (১০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে স্টেশনের প্লাটফর্মে শুয়ে থাকাবস্থায় ওই নারী সন্তানটি প্রসব করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ তিন-চার মাস ধরে নাম-পরিচয়হীন গর্ভবতী ওই নারীকে রেলস্টেশনের প্লাটফর্মে থাকতে দেখা যাচ্ছিল। তিনি কারও সঙ্গে তেমন কথা বলতেন না, কারও কাছ থেকে কিছু চাইতেনও না। কেউ স্বেচ্ছায় খাবার দিলে তবেই খেতেন।
সরেজমিনে রেলস্টেশনে গিয়ে জানা যায়, ঘটনার সময় রেলস্টেশনের আশপাশের বাড়ির কয়েকজন মহিলা মানবিক কারণে এগিয়ে এসে সদ্য ভূমিষ্ঠ শিশুটির নাড়ি কেটে শিশুটিকে উদ্ধার করেন এবং মা ও নবজাতককে কাপড় ও কম্বল দিয়ে সহায়তা করেন। বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ আছেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ