বিসিএস ৩২-৩৭ তম ব্যাচের প্রভাষকদের পদোন্নতির দাবিতে সাংবাদিক সম্মেলন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

‎নোয়াখালী প্রতিনিধি:
‎বিসিএস ৩২ থেকে ৩৭তম ব্যাচের সাধারণ শিক্ষা ক্যাডারদের মধ্যে যোগ্য সকল প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির জিও জারির দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ নোয়াখালী। রোববার (৯ নভেম্বর) সকাল সাড়ে দশটায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে প্রেসক্লাবের সহিদ উদ্দিন এস্কান্দার মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন তারা। এসময় জেলার ৮টি কলেজের ৩২ থেকে ৩৭ তম ব্যাচের প্রভাষকরা উপস্থিত ছিলেন।
‎বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ নোয়াখালী জেলা ইউনিটের সদস্য সচিব আজগর হোসাইন এর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন, সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোলাইমান, নোয়াখালী সরকারি কলেজের প্রভাষক রিয়াজ উদ্দিন, সেনবাগ সরকারি কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ, নোয়াখালী সরকারি কলেজের প্রভাষক ফারহানা ইয়াসমিন ও চৌমুহনী সালেহ আহমদ কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম’সহ জেলার ৮টি সরকারি কলেজের প্রভাষক বৃন্দ । বক্তারা বলেন, সরকার যায়, সরকার আসে, বিপ্লব হয়, কিন্তু শিক্ষায় বৈষম্য নিরসন হয় না বরং বনসাই হয়ে রয়। ২৪ এর বিপ্লব পরবর্তী প্রায় সব ক্যাডারের যোগ্য কর্মকর্তারা পদোন্নতি পেয়েছেন। কোনো কোনো ক্যাডারকে একাধিক ভূতাপেক্ষ পদোন্নতিও দেওয়া হয়েছে। অথচ শিক্ষা ক্যাডারে আমরা প্রভাষকরা ৫ বছরের পদোন্নতি ১২বছরেও পাচ্ছিনা। এটি শুধু আমাদের সাথে বৈষম্য নয় সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করারও অপপ্রয়াস।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ