ময়মনসিংহে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement
সুমন ভট্টাচার্য
ময়মনসিংহে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে টিটিসির কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, প্রবাসী কল্যাণ সেন্টার, প্রবাসী কল্যাণ ব্যাংক এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান বলেন, বর্তমান বিশ্বে মানুষ গ্লোবাল সিটিজেনে পরিণত হয়েছে। সে হিসেবে দেশ ও বিশ্বের প্রতি প্রত্যেক নাগরিকের দায়বদ্ধতা রয়েছে। তিনি বলেন, প্রবাসযাত্রার আগে ভাষাগত ও কারিগরি দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। প্রযুক্তিগত উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে দক্ষতা বাড়াতে পারলে যুবসমাজ আর্থিকভাবে আরও লাভবান হতে পারবে। দক্ষ কর্মী গড়ে তুলতে সরকারি ও বেসরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আরও কার্যকর উদ্যোগ গ্রহণ প্রয়োজন।
সভায় প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কার্যক্রম এবং প্রবাসী উন্নয়নে সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. মাহফুজ-উল-আদিব।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ এবং প্রবাসী কল্যাণে অবদান রাখা নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ