ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে যুব দিবস উদযাপন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

সুমন ভট্টাচার্য(ময়মনসিংহ):

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫। এ বছরের প্রতিপাদ্য “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা পশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শহরের জুলাই চত্ত¡র, টাউন হল প্রাঙ্গণ থেকে জেলা পরিষদ ভবন পর্যন্ত বর্ণাঢ্য যুব লি বের করা হয়। র‌্যালি শেষে জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ আবু বকর সিদ্দীক ও পুলিশ সুপারের প্রতিনিধি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ বিশ্বের সেই সৌভাগ্যবান দেশগুলোর একটি, যেখানে জনসংখ্যার বড় অংশ যুবসমাজ। তাদের সক্ষমতা কাজে লাগাতে কম্পিউটার স্কিল, ভাষা দক্ষতা, ইংরেজি জ্ঞান ও সাধারণ জ্ঞানের প্রশিক্ষণ প্রয়োজন। তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা দীর্ঘদিন ধরে সোশাল বিজনেসের গুরুত্ব তুলে ধরছেন, যার চালিকাশক্তি যুব সমাজ। তরুণ শক্তিকে সঙ্গে নিয়ে দেশকে উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ