ময়মনসিংহে বিদেশি পিস্তলসহ অস্ত্র কারবারি গ্রেফতার

ময়মনসিংহে বিদেশি পিস্তলসহ অস্ত্র কারবারি গ্রেফতার
ময়মনসিংহে বিদেশি পিস্তলসহ অস্ত্র কারবারি গ্রেফতার
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১টি অবৈধ বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন এবং একটি স্কুল ব্যাগ জব্দ করা হয়।অভিযানটি চালানো হয় গতকাল (রবিবার) রাত ৯টার দিকে ময়মনসিংহ নগরীর কোতোয়ালী থানার গলগন্ডা এলাকায়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম সজিব মিয়া (২৪)। তিনি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার পাইকা শিমুল এলাকার বাসিন্দা। জানা গেছে, সে গলগন্ডা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ সূত্রে জানা যায়, সজিব দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র কারবারের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আজ আদালতে সোপর্দ করা হয়।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা ডিবি পুলিশের একজন কর্মকর্তা জানান, গ্রেফতার সজিবের মাধ্যমে অস্ত্র চোরাচালান চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও আটক করতে অভিযান অব্যাহত থাকবে। পুলিশের টার্গেট এই চক্রের মূলহোতাদের আইনের আওতায় আনা।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ