সুমন ভট্টাচার্য :
সারাদেশের ন্যায় আজ বৃহস্পতিবার (০১ জানুয়ারি) ২০২৬ শিক্ষাবর্ষের প্রথম দিনে ময়মনসিংহে প্রাক-প্রাথমিক থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে। রাষ্ট্রীয় শোক পালনের কারণে এ বছর আনুষ্ঠানিক বই উৎসব আয়োজন না করে শান্ত পরিবেশে পাঠ্যবই বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
শিক্ষার্থীরা নিজ নিজ বিদ্যালয় থেকে নির্ধারিত পাঠ্যক্রম অনুযায়ী নতুন বই সংগ্রহ করে। ময়মনসিংহ জেলা স্কুল, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলসহ জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণকালে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। সার্বিক বিতরণ কার্যক্রমে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন।
এদিন সকালে ময়মনসিংহ বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পাঠ্যবই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। তিনি শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দিয়ে আনন্দ প্রকাশ করেন এবং নিয়মিত পড়াশোনায় মনোযোগী হয়ে নিজেকে একজন সুশিক্ষিত ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহŸান জানান।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ