মোঃসিফন মিয়া(লন্ডন থেকে):
যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ই ডিসেম্বর (মঙ্গলবার) Romford The City Pavilion হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির আহŸায়ক আবুল কালাম আজাদ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব খসরুজ্জামান খসরু।অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত পাঠ করেন হাফিজ জহিরুল ইসলাম।উদ্বোধনী বক্তব্য দেন যুক্তরাজ্য বিএনপির আহŸায়ক আবুল কালাম আজাদ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্যের শুরেিতই মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন।তিনি বলেন আপনারা জানেন দীর্ঘ ১৭ বছর আমি দেশ ছেড়ে প্রবাসে আছি।যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের প্রবাসী ভাইয়েরও সহকর্মীরা আপনারা বহু মানুষ বিভিন্ন সময়ে আমার ও আমার পরিবারের দলের বিপদের সময়ে আমাকে মানসিকভাবে সাহস দিয়েছেন,সহযোগিতা করেছেন, সহমত যুগিয়েছেন। আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ।তিনি বলেন আমার মা বেগম খালেদা জিয়া হাসপাতালে অসুস্থ আছেন,আপনারা সবাই দোয়া করবেন।আমার জন্য ও দোয়া করবেন।বক্তব্য তিনি বলেন দেশ থেকে বিগত স্বৈরাচার সরকারকে ঝাটিয়ে বিতাড়িত করা হয়েছে।তার অর্জন কোন রাজনৈতিক দলের নয়।তার অর্জন সাধারণ মানুষের।স্বৈরাচার সরকারকে তাড়াতে দেশের সকল পেশার মানুষ মাঠে নেমেছে।যার ফলে আমরা স্বৈরাচার সরকারকে তাড়াতে সফল হয়েছি।বিগত স্বৈরাচার সরকার বিলিয়ন বিলিয়ন টাকা বিদেশে পাচার করেছে।তারেক রহমান বলেন আমি কল্পনায় বিশ্বাসী নয়,আমি পরিকল্পনায় বিশ্বাসী।আমি কিছু পরিকল্পনা হাতে নিয়েছি।তার মধ্যে ৪ কোটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ডের পরিকল্পনা ও দেড় কোটি কৃষকের জন্য কৃষি ব্যাংক কার্ডের পরিকল্পনা করে রেখেছি।এবং প্রাইমারি স্কুলের শিক্ষকদের জন্য উন্নত প্রশিক্ষণের পরিকল্পনা করে রেখেছি।৬ষষ্ঠী শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত টেকনিক্যাল শিক্ষার ব্যবস্থা করব।তিনি বলেন আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। তাহলেই আমরা সফল হতে পারবো।আগামী নির্বাচন সম্পর্কে তিনি বলেন,আগামী নির্বাচন কোনো অভিজ্ঞতা বা পরীক্ষার নির্বাচন নয়।আগামী নির্বাচন , গণতন্ত্রে ,বিশ্বাসের,সাধারণ মানুষের।তাই আমাদের কে খুব সতর্কতার সাথে কাজ করতে হবে।মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে।জনগণকে তার নায্য বুঝিয়ে দিতে হবে। আমি দেশের জন্য কাজ করতে চাই, জনগণের জন্য কাজ করতে চাই।আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন।সর্বশেষ তিনি বলেন আমি ২৫শে ডিসেম্বর দেশে চলে যাবো সেই কথা বলে আবেগ আপ্লুত হয়ে এক পর্যায়ে চোখের জল ফেলেন।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আরাফাত রহমান কোকো ট্রাস্ট মেমোরিয়ালের কোওর্ডিনেটর সরফরাজ সরফু,আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক হামিদুল হক,যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন।অনুষ্ঠানে বিশিষ্ট রাজনীতিবিদদের মধ্যে উপস্থিত ছিলেন,বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমান, এম এ মালেক, সাইস্তা চৌধুরী কুদ্দুস।যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ,যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন,এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাজ্যের সেক্রেটারীও মৌলভীবাজার জেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ অদুদ আলম,সেন্টার ফর ডেমোক্রেসি এন্ড গুড গভর্নেন্স (সিডিজিজি) এর চেয়ারম্যান ও যুক্তরাজ্য যুবদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক সোয়ালেহীন করিম চৌধুরী,যুক্তরাজ্য যুবদলের সাধারণ বাবর চৌধুরী।তাছাড়া যুক্তরাজ্য বিএনপি,যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শত শত নেতা কর্মী উপস্থিত থেকে আজকের এই আয়োজন সুশৃংখলভাবে সফল করেন। #