মিঠাপুকুরের মহাসড়কের জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

রোকনুজ্জামান রুবেল (মিঠাপুকুর):
রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ীতে সাসেক প্রকল্পের আওতাধীন ঢাকা-রংপুর মহাসড়কে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। অবৈধ স্থাপনা নির্মাণ ঠেকাতে বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান , শঠিবাড়ী সোনালী ব্যাংক পিএলসি সংলগ্ন সরকারি জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন ডাঃ মাহমুদুল হাসান এডিসন। পেশায় চিকিৎসক এই ডাক্তারের নিজস্ব ৪ ফুট জায়গা রয়েছে। ৮ ফুট জায়গার মধ্যে তার ৪ ফুট জায়গা মহাসড়কে চলে যায়। কিন্তু ভূমি অধিগ্রহণের উপযুক্ত মূল্য পাওয়ার পরেও তিনি মহাসড়কের ৮ ফিট জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ অব্যাহত রেখেছেন। মহাসড়কের ৪ফুট জায়গা তিনি জোর করে দখলে নিয়েছেন। স্হানীয় বাসিন্দা সোহরাব হোসেন বলেন, ‘শঠিবাড়ি বন্দরে মহাসড়কের দুই ধারে অনেকেই অবৈধ স্থাপনা নির্মাণ করছেন। এ কারণে মহাসড়ক সংকোচিত হয়ে আসছে। ডাঃ এডিসন, যে জায়গাটি দখলে নিয়েছেন, তাতে পথচারীদের ভোগান্তি বাড়বে। স্থানীয় সৌরভ রায়, সোহান, শোয়াইব, সুজন আহমেদ, তারিফুল ইসলামসহ কয়েকজন বলেন, অবৈধ স্থাপনা ঠেকানো না গেলে জনবহুল এই হাটে পথচারী পারাপারে মারাত্মক দূর্ঘটনা এবং যানজটের সৃষ্টি হতে পারে। আমরা ইউএনও স্যারসহ ভুমি কর্মকর্তাকে লিখিত অভিযোগ দিয়েছি।
অভিযেগের বিষয়ে জানতে চাইলে ডাঃ মাহমুদুল হাসান এডিসন বলেন, আমি ব্যক্তি মালিকনাধীন আমার নিজস্ব জায়গায় স্থাপনা নির্মাণ করছি। মহাসড়কে গেলে ছেড়ে দেবো। অনেকেইতো দখল করে আছে? এবিষয়ে মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি আশিক জামান বলেন, কেউ সরকারি জায়গায় স্থাপনা নির্মাণ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ