বিনোদন প্রতিবেদকঃ
এক টানা শুটিং শেষ করে গেল বছরের ডিসেম্বরে ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন জনপ্রিয় তারকা জিয়াউল ফারুক অপ‚র্ব। বেশ লম্বা সময় অবসর যাপন করে প্রায় ৭ মাস ১০ দিন পর দেশে ফিরেছেন নাটকের এই ‘বড় ছেলে’। আজ ৫ আগস্ট, মঙ্গলবার সকালের একটি ফ্লাইটে দেশে ফিরেন অপ‚র্ব। এমনটা নিশ্চিত হওয়া গেছে অভিনেতার এক ফেসবুক পোস্টে। এর আগে গেল বছরের ২৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে পাড়ি জমান অপ‚র্ব। অভিনেতার স্ত্রী শাম্মা দেওয়ান তৃষা সেখানেই থাকেন। তারও আগে ২০২১ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন অপ‚র্ব, ফিরেছিলেন দুই মাস পর। এদিকে দেশে ফিরে আপাতত কিছুদিন বিশ্রাম নিবেন অপ‚র্ব, এরপর আবারও ফিরবেন তার সেই চিরচেনা লাইট, ক্যামেরা, অ্যাকশনের জগতে। শোনা যাচ্ছে, শিহাব শাহীন পরিচালিত ‘গোলাম মামুন ২’ দিয়েই ক্যামেরার সামনে দাঁড়াবেন অভিনেতা।
- দৈনিক আমাদের কণ্ঠ: অন্যান্য সংবাদ, প্রকাশিত সংবাদ, বিনোদন সংবাদ, সংবাদ শিরোনাম