সুমন ভট্টাচার্য:
সামপ্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি অসুস্থ রিমার খবর দেখে মানবিক উদ্যোগ নিয়েছেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সাবেক সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত।
নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “কেউ যদি মেয়েটিকে দত্তক নিতে চান, আমি তার আমৃত্যু ভরনপোষণের জন্য এককালীন সম্পদ দান করব। যা রিমার বাকি জীবনের জন্য যথেষ্ট হবে।”
মোহিত উর রহমান শান্তর এই মানবিক উদারতায় প্রশংসায় ভরেছে নেটিজেনদের টাইমলাইন।
রিমার বোন এক প্রতিক্রিয়ায় বলেন, “শান্ত আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে ‘বিউটিফুল ভালুকা’ পেজকে ধন্যবাদ জানাই, তাদের মাধ্যমেই আমার বোনের খবরটি প্রথম প্রকাশিত ও ভাইরাল হয়। আমাদের মা মারা গেছেন, বাবা থেকেও নেই। আপনারা যেভাবে আমার বোনের পাশে দাঁড়িয়েছেন, সেই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারব না।”