রূপগঞ্জে রাকিব হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল হাট সংলগ্ন কাঠপট্টি এলাকার কিশোর রাকিব হাসান(২১) হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজাল হোসেন ভুঁইয়াকে(৩৫) গেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার মঠেরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে রূপগঞ্জের ভুলতা টেলাপাড়া এলাকার মৃত নায়েব আলী ভুঁইয়ার ছেলে।

রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, গ্রেপ্তাকৃত আফজাল হোসেন ভুঁইয়ার বিরুদ্ধে দুইটি চাঁদাবাজি মামলার ওয়ারেন্ট রয়েছে। এছাড়া তিনি গোলাকান্দাইল এলাকার কিশোর রাকিব হত্যা মামলার পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে ২০২২ সালের ২১ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে কিশোর রাকিব হাসানকে কুপিয়ে হত্যা করা হয়।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ