শহীদ জিয়ার ১৯দফা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

শহীদ জিয়ার ১৯দফা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
শহীদ জিয়ার ১৯দফা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী ডাঃ জোবায়দা রহমানের জন্মদিন উপলক্ষে শহীদ জিয়ার ১৯দফা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে ১০০টি নিমগাছ রোপন করে বৃক্ষরোপন  কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে জিয়াউর রহমানের জন্মস্থান  বগুড়ার গাবতলীর বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গনে শহীদ জিয়ার ১৯ দফা বাস্তবায়ন পরিষদ এ বৃক্ষরোপন কর্মসূচীর আয়োজন করে। শহীদ জিয়ার ১৯ দফা বাস্তবায়ন পরিষদের সভাপতি অধ্যাপক ড. মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়ার ১৯ দফা বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক ও জাসাস কেন্দ্রীয় কমিটির  যুগ্ম আহবায়ক  কে.এম. খালেদুজ্জামান জুয়েল।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাসাস বগুড়া জেলা শাখার আহবায়ক ওয়াহিদ মুরাদ,  নশিপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রোকন তালুকদার, শহীদ জিয়ার ১৯ দফা বাস্তবায়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ হিরো,সহ-সভাপতি খোন্দকার আব্দুল মান্নান বাবু, আব্দুল মান্নান অপু, শাকিল আহমেদ, জসীম উদ্দিন, ফিরুজ আহমেদ, আবদুল মালেক রাজু, মনির হোসেন, সিলভিয়া আলী পূনম,আবদুল্লাহ আল মামুন,হায়দার হোসেন,এড.জহিরুল ইসলাম,সেলিম মিয়া, তোফাজ্জল হোসেন।

বক্তারা বলেন, যার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে দেশ স্বাধীন হয়েছে, অনেকেই জানে কিন্তু তার পৈত্রিকা ভিটা অনেকেই চিনে না। এ কারণেই আমরা ঢাকা থেকে শহীদ জিয়ার ১৯ দফা বাস্তবায়ন পরিষদ এখানে তার বাড়ী পরিদর্শন করতে এসেছি। যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী ডাঃ জোবায়দা রহমানের জন্মদিন উপলক্ষে আমরা এখানে বৃক্ষরোপন কর্মসূচী পালন করছি। যে বৃক্ষ আমাদের শহীদ প্রেসিডেন্ড জিয়াউর রহমান পছন্দ করতেন যে বৃক্ষটি এখন মক্কা-মদিনায় জিয়া ট্রি নামে পরিচিত। সেই নীমগাছ রোপনের মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা কিছুটা হলেও সম্মান প্রদর্শন করতে পেরেছি। এ লক্ষ্যে আমাদের এই বৃক্ষরোপন কর্মসূচী।এর আগে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মস্থান বাগবাড়ীর পৈত্রিকা ভিটা পরিদর্শন করা হয়।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ