শ্রীপুরে ছিন্নমূল অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ সেলিম(শ্রীপুর) গাজীপুর :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গাজীপুর জেলা কৃষক দলের আয়োজনে রেলওয়ে স্টেশন এবং আশপাশের দুই’শ ছিন্নমূল অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) রাত ১০টায় গাজীপুর জেলা কৃষক দলের আহবায়ক এস এম আবুল কালাম আজাদের সার্বিক তত্ত¡াবধানে এবং শ্রীপুর উপজেলা কৃষক দলের সহযোগীতায় ছিন্নমূল অসহায়দের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং গাজীপুর-৩ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু উপস্থিত থেকে এ শীতবস্ত্র বিতরন করেন।
এসময় ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, এই শীতের মধ্যে সবচেয়ে বেশি কষ্টে থাকে ছিন্নমূল অসহায় দরিদ্র মানুষগুলো। রেলওয়ে ষ্টেশনে রাত যাপন করা ছিন্নমূল মানুষগুলো এমনিতেই অসহায়ভাবে জীবন-যাপন করে থাকেন। তাই এই শীতে সবার আগে এদের মাঝে কম্বল বিতরণ করতেছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচী চলমান থাকবে।
শীত বস্ত্র বিতরনের সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব, শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকার, গাজীপুর জেলা কৃষক দলের আহবায়ক এস এম আবুল কালাম আজাদ, বিএনপি নেতা এস এম জাবেদ সহ দলের উপজেলা ও পৌর বিএনপি এবং কৃষক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ