স্টাফ রিপোর্টার , পিরোজপুর :
নাহিদ ইসলাম, আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী একটা ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার সরকারের পতন ঘটেছিল । স্বৈরাচার সরকার জোর করে ১৬ বছর ক্ষমতায় টিকে ছিল। মানুষের প্রতি এমন কোন নির্যাতন নাই করে নাই । গুম, খুন, নির্যাতন, দুর্নীতি, লুটপাট ভোটাধিকার হরণ, সন্ত্রাস এমন কোন অপকর্ম নাই যে ফ্যাসিস্ট সরকার করে নাই । তিন তিনবার দেশের মানুষ ভোট দিতে পারে নাই। ফলে মানুষ রাজপথে নেমে এসেছে। সীমাহীন জুলুম, নির্যাতন, অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানুষ রাজপথে নেমে এসেছিল। তাই সংস্কার ছাড়া কোন নির্বাচন হবে না।
জুলাই পদযাত্রার ১৩ তম দিনে রবিবার (১৩ জুলাই) জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) পিরোজপুর জেলা শাখার আয়োজনে স্থানীয় শহীদ মিনারে এ কথা বলেন তিনি ।
সকাল ১১টায় দলটির কেন্দ্রীয় নেতা কর্মীরা পিরোজপুর সার্কিট হাউস থেকে পদযাত্রা শুরু করে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভায় বক্তব্য দেন। পদযাত্রাটি পিরোজপুর শহরের সিও অফিস, সদর হাসপাতাল গেইট, মহিলা কলেজ, সাধনা ব্রিজ ও পিরোজপুর মূল শহর প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে পথসভায় মিলিত হয় ।
পথ সভায় আরো উপস্থিত ছিলেন আখতার হোসেন, সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), কেন্দ্রীয় কমিটি, সামান্থা শারমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), কেন্দ্রীয় কমিটি, সার্জিস আলম, মুখ্য সংগঠক (উওরাঞ্চল), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), কেন্দ্রীয় কমিটি, ডা. তাসনিম জারা, সিনিয়র যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটি সহ স্থানীয় নেতৃবৃন্দ।