সাদুল্লাপুরে সাপের কামড়ে কলেজ ছাত্রের মৃত্যু

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

শহিদুল ইসলাম খোকন(গাইবান্ধা):

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিষধর সাপের কামড়ে এনামুল হক(১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার ইদুলপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত এনামুল ওই গ্রামের হাফিজার রহমানের ছেলে। তিনি ধাপেরহাট কারিগরি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

ইদুলপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান সরকার বলেন, “রাতে এনামুল মাছ ধরার উপকরণ (ঠুসি) বসিয়ে মাছ ধরতে ধানক্ষেতে যান। এ সময় হঠাৎ বিষাক্ত সাপ তাকে কামড়ে দেয়। প্রথমে বিষয়টি গুরুত্ব না দিলেও বাড়ি ফিরে খাওয়া-দাওয়ার পর ঘুমাতে যাওয়ার সময় তার শরীরে বিষক্রিয়া দেখা দেয়।পরিবারের সদস্যরা দ্রsত তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

পরে চিকিৎসকের পরামর্শে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৩টার দিকে এনামুল মারা যান।এনামুলের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সহপাঠী, শিক্ষক ও স্থানীয়রা তার অকাল মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। #

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ