রেজাউল করিম খান (সিরাজগঞ্জ):
সাংগঠনিক নীতিমালা, ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম সহ ডজনের বেশি সিদ্ধান্ত ঐক্যমেতর বিত্তিতে গ্রহণের মধ্যেদিয়ে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী একক সংঘের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা সম্পন্ন হয়েছে। শহরের পুড়াতন পোস্ট অফিস রোডের (মুন্সি মেহেরুল্লাহ্ সড়ক) জেলার ক্রীড়া, সাংস্কৃতিক, মানবিক ও সামাজিক উন্নয়ন সংগঠন একক সংঘের তৃতীয় তলায় এই সভা অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত সভাপতি সাইদুর রহমান বাচ্চুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. ইউসুব হোসেন তালুকদারের সঞ্চালনায় প্রথম সভায় একক সংঘের উন্নয়ন ও কর্মপরিধি বৃদ্ধিতে কার্যনির্বাহী কমিটি একডজনের বেশি সিদ্ধান্ত গ্রহণ করেন। তৃতীয় তলা ভবনের উর্ধমুখি করে চতুর্থ তলায় ভিআইপি কনফারেন্স লাউন্স নির্মাণ, সাংগঠনিক নীতিমালাকরণ, অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে সদস্যদের মাসিক চাঁদা বৃদ্ধি, নিযোগকৃত অভিজ্ঞ প্রশিক্ষকের মাধ্যমে যুবক ও শিক্ষার্থীদের বাছাইয়ের মাধ্যমে ক্লাবের নিজস্ব বিভিন্ন খেলার দল গঠন, ইনডোর গেমের জন্য মাঠের ব্যবস্থা, মেধাবী শিক্ষার্থীদের সবংর্ধনার পাশাপাশি অস্বচ্ছল মেধাবীদের বৃত্তিপ্রদান, সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের স¤প্রসারণ, ফ্রী মেডিকেল ক্যাম্পিং, দুর্যোগকালীন সময়ে সহযোগিতা, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ভলিবলসহ বিভিন্ন খেলার আয়োজন করা ও ক্লাবের পক্ষে বিভিন্ন খেলায় অংশ নেয়ার ব্যবস্থা করা।
এছাড়াও বেওয়ারিশ মরহেদ সম্পাদক করা, কন্যা দায়গ্রস্ত পিতাকে সহযোগীতা দেয়া সহ সিরাজগঞ্জ মাদকমুক্ত করতে ভুমিকা রাখার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।