রেজাউল করিম খান (সিরাজগঞ্জ)ঃ
সিরাজগঞ্জ জেলা বিএনপির আয়োজনে জেলার অধীনস্থ বিএনপির ১৮ টি ইউনিটের বিএনপির সকল অংগ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদেরকে নিয়ে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ শহরের পৌর ভাসানী মিলায়তনে জেলা বিএনপির সহ-সভাপতি মতিউর রহমান আকন্দের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খানের ।
পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাইদুর রহমান বাচ্চু, এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর আলম, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, রায়গঞ্জ উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব শামসুল ইসলাম, তাড়াশ উপজেলা বিএনপি সভাপতি সরদার মোঃ আফসার আলী, চৌহালী বিএনপির সভাপতি জাহিদ ফকির, কামারখন্দ বিএনপির সভাপতি বদিউজ্জামাল বদি, সলঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার, উলাপাড়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব আজাদ হোসেন, বেলকুচি উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমিন , কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।