সিলেট-৬ আসনে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর নির্বাচনী প্রচারণা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

ছাইফ খান(গোলাপগঞ্জ) সিলেট:
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদীয় আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী আজ রোববার (০৯ নভেম্বর) বাদ যোহর হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে তাঁর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারযাত্রা শুরু করেছেন।
তিনি দলীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়ে যে আস্থা রেখেছেন, আমি সেই আস্থার মর্যাদা রক্ষা করবো।
তিনি বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ আমাদের অনুপ্রেরণা। তাঁর দ্রæত সুস্থতা কামনা করছি। উক্ত মাজার জিয়ারতে বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সিলেট-৬ আসনের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ