সোনারগাঁও পৌরসভার উন্নয়নে মতবিনিময় সভা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

সোনারগাঁ (নারায়ণগঞ্জ )প্রতিনিধি:

সোনারগাঁও পৌরসভার উন্নয়নমূলক কর্মকান্ডে জনগণের সম্পৃক্ততায় পৌরসভার সর্বস্তরের জনসাধারণের সাথে আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোনারগাঁও পৌরসভার উদ্যোগে উক্ত মতবিনিময় সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান। বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁও পৌরসভা মিলনায়তনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন পৌরসভার ৯টি ওয়ার্ডের গণ্যমাণ্য ব্যাক্তবর্গ।

মত বিনিময় সভায় পৌরসভার বিভিন্ন সমস্যা ও ট্যাক্স আদায়ের জন্য করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার মঞ্জরুল মোর্শেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডা.মে. জামিউর রহমান, সাবক পৌর নির্বাহী কর্মকর্তা মাশরুকুল আলম, পৌরসভার সহকারী প্রকৌশলী তানভীর আহামেদ পৌর কর আদায়কারি রাসেল মোল্লা পৌর জাসাস সাধারণ সম্পাদক মোহাম্মদ জলিল হোসেন প্রমুখ।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ