সোহাগের হত্যার দ্বায় পরিকল্পিতভাবে বিএনপির ওপর চাপানো হচ্ছে – নূরুল ইসলাম মণি

সোহাগের হত্যার দ্বায় পরিকল্পিতভাবে বিএনপির ওপর চাপানো হচ্ছে - নূরুল ইসলাম মণি
সোহাগের হত্যার দ্বায় পরিকল্পিতভাবে বিএনপির ওপর চাপানো হচ্ছে - নূরুল ইসলাম মণি
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আসাদুজ্জামান

ঢাকায় নৃশংসভাবে পাথরের আঘাতে খুন হওয়া সোহাগ আমার বিএনপি পরিবারের সন্তান। অথচ একটি মহল পরিকল্পিতভাবে সোহাগ হত্যার দায় বিএনপির ওপর চাপানো  হচ্ছে। এ হত্যাকান্ড ব্যবসায়িক দ্বন্দ্ব সেটাকে চাঁদাবাজি বলে প্রচার করা হচ্ছে। মহলটি অত্যন্ত পরিকল্পিতভাবে, অত্যন্ত সুচারুভাবে নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনাটি আমাদের ওপর দিচ্ছে। আমরা এই নৃংশস হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সরকারের কাছে এই নারকীয় হত্যাকাণ্ডের সাথে  জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি।

রবিবার বিকাল ৫টায় নিহত সোহাগের পৌতৃক বাড়ী বরগুনার পাথরঘাটায়  বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নূরুল ইসলাম মণি নিহতের পরিবারকে শান্তনা ও সহায়তা প্রদান করার সময় এ কথা গুলো বলেন।

এ সময়ে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নিহত সোহাগের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন। তিনি সোহাগের পরিবারের যেকোন প্রয়োজনে পাশে থাকার আশ্বাস প্রদান করেন। এছাড়া, তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য বিএনপির পক্ষ থেকে সবধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।

এসময় স্বামীর নির্মম হত্যার বিচার চেয়ে সোহাগের স্ত্রী লাকি আক্তার বলেন, আমি আর কিছু চাই না,আমি আমার স্বামীর হত্যার বিচার চাই, হত্যাকারীদের ফাঁসি চাই। আমার মত স্বামী হারা আর কেউ না হয়। কারে সন্তান বাবা হারা জেনো না হয়। শান্তি চাই,নিরাপত্তা চাই আর কিছু চাই না।

এ উপলক্ষে  স্থানীয় কাকচিড়া হাইস্কুল মাঠে এক পথসভায় সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নূরুল ইসলাম মণি বলেন, বর্তমানে দেশ এক সংকটময় সময় পার করছে। একটি মহল যেকোন ঘটনাকে বিএনপির দায় বলে প্রচার করছে। যারা এটি করেছে, তারা দেশে সময়মত একটি নির্বাচন হোক তা চায় না। দেশে গণতন্ত্র ফিরে আসুক তা তারা চায় না। তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য একটি গোষ্ঠী আনুপাতিক হারে নির্বাচনের কথা বলছে। আমেরিকা, ইংল্যান্ড, ভারতসহ পৃথিবীর বহু উন্নত রাষ্ট্রে আনুপাতিক হারে নির্বাচন হয় না। এটি ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের একটি অপচেষ্টা মাত্র।

তিনি আরও বলেন, এই এলাকার সন্তান মিডফোর্ডের ব্যবসায়ী সোহাগকে তার ব্যবসায়িক পার্টনার ও তাদের ভাড়াটেরা নৃশংসভাবে হত্যা করেছে। বিএনপি সাথেসাথে এই নারকীয় হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়েছে। দলের পক্ষ থেকে এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে। এর সাথে সম্পৃক্তদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।বিএনপি কোনও অপকর্মকে প্রশ্রয় দেয় না। কিন্তু কয়েকটি রাজনৈতিক দল দুঃখজনক এই বিষয়টিতে বিএনপিকে জড়ানোর চক্রান্ত করছে। তিনি দেশবিরোধী সকল চক্রান্তকারীদের বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

 

পাথরঘাটা উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী মোঃ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় অন্যান্যের মধ্যে বরগুনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফজলুল হক মাস্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক কেএম সফিকুজ্জামান মাহফুজ,ও হুমায়ন হাসান শাহীন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েল, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম নাভিল প্রমুখ বক্তব্য রাখেন।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ