হার্বাল টি বাদ দিয়ে নিয়ম করে খান এই পাতার চা, দূরে থাকবে নানা রোগ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

জীবনযাপন ডেস্ক
সকালে এক কাপ ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক দিন শুরু করেন অনেকেই। এই অভ্যাস শুধুই সকালে নয়, অফিসে কিংবা রাস্তার মোঙে, দিনভর চলতে থাকে চা পান। আর যারা রাত জেগে কাজ করেন, তাদের তো কথাই নেই। তবে ইদানীং স্বাস্থ্যের কথা ভেবে অনেকেই দুধ-চিনি দেওয়া চা ছেড়ে ভেষজ কিংবা গ্রিন টি-তো মজেছেন।
যদিও স্বাস্থ্য উপকারিতায় এই সব চা-কে হার মানাতে পারে পেয়ারা পাতার চা। বহু পুষ্টিগুণে সমৃদ্ধ এই পাতার চা নিয়মিত খেলে নানা উপকার পাবেন। চলুন, জেনে নেওয়া যাক—
কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে
শরীরে খারাপ কোলেস্টেরল বাঙলে তা হৃদরোগের আশঙ্কা বাড়ায়। ম‚লত কোলেস্টেরল দেহে রক্ত চলাচলে বাধা দেয়।
যা থেকে অনেক স্বাস্থ্যের সমস্যা দেখা দেয়। সমীক্ষায় দেখা গেছে, পেয়ারা পাতার চা কোলেস্টেরলের মাত্রা অনেকাংশে কমাতে পারে।
ডায়াবেটিস থেকে মুক্তি
পেয়ারা পাতা দিয়ে তৈরি চা পান করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারবেন। টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্তদের জন্য পেয়ারা পাতার চা খুবই উপকারী।
খালি পেটে পেয়ারা পাতা দিয়ে তৈরি চা পান করলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে।
পেটের জন্য উপকারী
গ্যাস, অম্বল, কোষ্ঠকাঠিন্য কমাতেও পেয়ারা পাতার চা কার্যকরী। প্রতিদিন পেয়ারা পাতা দিয়ে তৈরি এক কাপ চা আপনাকে পেটের নানা রোগ থেকে মুক্তি দিতে পারে। এতে উপস্থিত অ্যান্টিব্যাকটিরিয়াল বৈশিষ্ট্য কেবল শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় না, পেটকেও ঠাÐা করে।
ওজন নিয়ন্ত্রণে থাকে
মেদ ঝরানোর জন্য পেয়ারা পাতার চা ম্যাজিকের মতো কাজ করে।
এটি মেটাবলিজম বাঙায় এবং ক্রেভিং কমিয়ে দেয়। দিনে দুই বার পেয়ারা পাতার চা খেলে ওজন নিয়ন্ত্রণে রাখতে পারবেন।
ঋতুস্রাবকালীন যন্ত্রণা কমায়
ঋতুস্রাবের যন্ত্রণায় অনেকে ব্যথানাশক ওষুধ খান। কিন্তু এই ধরনের ওষুধের অনেক পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। এর পরিবর্তে পেয়ারা পাতার চা খেলে স্বস্তি দিতে পারেন।
ত্বকের জেল্লা বাঙায়
পেয়ারা পাতার চা খেলে মুখের দাগ, ব্রণ থেকে সহজেই মুক্তি পাওয়া যায়। এই চা ত্বক থেকে টক্সিন বের করে দেয়। ফলে প্রাকৃতিকভাবে জেল্লা ফুটে ওঠে।
কিভাবে তৈরি করবেন
চা তৈরির জন্য প্রয়োজন কিছু পেয়ারা পাতা, সাধারণ চা পাতা, দেঙ কাপ পানি ও মধু। প্রথমে পেয়ারার পাতাগুলো ভালো করে ধুয়ে ফেলুন। সসপ্যানে দেঙ কাপ পানি দিয়ে ২ মিনিট ফুটিয়ে নিন। এবার ওই পানিতে যোগ করুন পেয়ারা পাতা এবং স্বাদ ও রঙের জন্য সাধারণ চা পাতা। ১০ মিনিটের মতো ফুটিয়ে ছেঁকে নিলেই আপনার পেয়ারা পাতা চা প্রস্তুত। মিষ্টি স্বাদের জন্য চাইলে মধু যোগ করতে পারেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ