১৮৪ মসজিদ-মাদরাসায় অনুদান দিলেন প্রকৌশলী মাজেদ বাবু

১৮৪ মসজিদ-মাদরাসায় অনুদান দিলেন প্রকৌশলী মাজেদ বাবু
১৮৪ মসজিদ-মাদরাসায় অনুদান দিলেন প্রকৌশলী মাজেদ বাবু
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

সুমন ভট্টাচার্য

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদরাসার ইমাম, খতিব, মুহতামিম ও সভাপতিদের নিয়ে এক মতবিনিময় সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জুলাই) সকাল ১১টায় ঈশ্বরগঞ্জ পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। সভায় তিনি ঈশ্বরগঞ্জ উপজেলার ১৮৪টি মসজিদ ও মাদরাসায় মোট ১৪ লাখ টাকা অনুদান প্রদান করেন।প্রত্যেক মসজিদ ও মাদরাসার প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে এ অনুদান তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূইয়া মনি, যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, শরীফ আবেদীন জায়েদী, পৌর বিএনপির সদস্য সচিব নূরে আলম জিকু, ইসলামপুর গাফুরিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি মাহমুদুল হক আজিজী, এবং বৃহত্তর ময়মনসিংহ ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবুল ফজল প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা মসজিদ ও মাদরাসাভিত্তিক শিক্ষা এবং সমাজে ধর্মীয় মূল্যবোধ রক্ষায় এ ধরনের অনুদান ও সহযোগিতাকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, “ধর্মীয় প্রতিষ্ঠানসমূহ আমাদের নৈতিকতার ভিত মজবুত করে। এগুলোকে সহযোগিতা করা আমাদের সামাজিক ও ধর্মীয় দায়িত্ব।”

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ