বোনারপাড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ২৪০ লিটার মদসহ আটক ৩

বোনারপাড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ২৪০ লিটার মদসহ আটক ৩
বোনারপাড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ২৪০ লিটার মদসহ আটক ৩
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ জিল্লুর রহমান, সাঘাটা

গাইবান্ধার সাঘাটা উপজেলা সেনাবাহিনীর বিশেষ অভিযানে ২৪০ লিটার চোলাইমদ সহ ৩ জন আটক। সোমবার (৭ জুলাই) রাতে ১০ টা হতে ১২ টা পর্যন্ত সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশন আইডাব্লিউ অফিস সংলগ্ন এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়৷

এসময় মাদক বিক্রেতা  সুনীল বাবু (১৮) চিচুয়া রাম (৬০) ও বিনেশ চন্দ্র (৩১) কে আটক করা হয়৷

সাঘাটা বোনারপাড়া অবস্থানরত সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প ইনচার্জ ক্যাপটেন রুবায়েত জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা বোনারপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন পূর্বপার্শ্বের অভিযান পরিচালনা করি এসময় মাতস বিক্রিতে জড়িত  হাতানাতে ৩ জন কে আটক করা হয়৷ সেনাবাহিনীর উপস্থিত টের পেয়ে কয়েকজন মাদক বিক্রেতা পালিয়ে যায়৷ আমাদের অভিযান চলমান থাকবে।

আটককৃত ২৪০ লিটার দেশী চোলাই  মদসহ তিনজনকে সংশ্লিষ্ট থানার সোপর্দ করা হয়েছে। মাদকদ্রব্য আইনে মামলা প্রসেসিং করে আসামিদেরকে গাইবান্ধা জেল হাজতে প্রেরণ করা প্রক্রিয়া চলছে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ