গোবিন্দগঞ্জে জুয়ার সরঞ্জামসহ যৌথবাহিনীর অভিযানে ১০ জুয়াড়ি আটক

গোবিন্দগঞ্জে জুয়ার সরঞ্জামসহ যৌথবাহিনীর অভিযানে ১০ জুয়াড়ি আটক
গোবিন্দগঞ্জে জুয়ার সরঞ্জামসহ যৌথবাহিনীর অভিযানে ১০ জুয়াড়ি আটক
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

শহিদুল ইসলাম খোকন,গাইবান্ধা:

মাদক,জুয়া,সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে গাইবান্ধা যৌথবাহিনী। চলমান এ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার দিবাগত রাত্রিতে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের দিক নির্দেশনায়

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের বৈরাগীহাট পুলিশ ফাঁড়ির পাশে অভিযান চালিয়ে ১০ জন জুয়াড়িকে আটক করা হয়েছে।

এ অভিযানকালে ঘটনাস্থল থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম, নগদ ১৫হাজার ৫শত ২৪ টাকা, মোবাইল ফোন ১০ টি, ও সীমিত পরিমাণে মাদকদ্রব্য জব্দ করা হয়। আটক জুয়ারিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ  ওসি বুলবুল ইসলাম জানান, “জুয়া ও মাদকের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ