রেজাউল করিম খান, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সদস্য সদস্য ও বিএনপির চেয়ারপারনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল মান্নান তালুকদার মারা গছেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো (৮৯) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগাহি রেখে গেছেন।গতকাল শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১ টায় ঢাকার ধানমন্ডি ২৭ নম্বর নিজ বাসবভনে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
জানা যায়, তৎকালীন ব্রিটিশ শাসন আমলের সম্রভ্রান্ত মুসলিম জমিদার পরিবারে কাটার মহল পরগনার প্রতিষ্টাতা মুন্সি আব্দুর রহমান তালুকদারের বংধর জমিদার ফজলার রহমান তালুকদারের পঞ্চম সন্তান আব্দুল মান্নান তালুকদার ১৯৩৬ সালের ২ মার্চ রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নে জন্ম গ্রহন করেন। ১৯৫৪ সালে মেট্রিক পাসের পর ভর্তি হন সিরাজগঞ্জ সরকারি কলেজে। সে সময়েই ছাত্র-রাজনীতিতে যুক্ত হয়ে কলেজ ছাত্র সংসদে সমাজসেবা সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। শিক্ষাজীবনের পাশাপাশি নিজ নামে ‘সোনালী আঁশ’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। যা ১৯৬৬ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সুনামের সঙ্গে পরিচালিত হয়। একইসঙ্গে তিনি প্রথম শ্রেণির একজন সফল ঠিকাদার হিসেবেও পরিচিত ছিলেন। ১৯৯১ সালে তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে সিরাজগঞ্জ-৩ আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করেন। এরপর ১৯৯১ সালের পঞ্চম, ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ, জুন ১৯৯৬ সালের সপ্তম এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে পরপর চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হয়েছিলেন।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য, সিরাজগঞ্জ ৩ রায়গঞ্জ তাড়াশ ও সলংগা আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার’র জানাযা নামায গতকাল. সিরাজগঞ্জের তাড়াশে সকাল ১০’টায় কেন্দ্রীয় ঈদগাঁ মাঠ অনুষ্ঠিত হয় ২য় জানাজা সলংগা থানার ধুবিল১২’টায় আয়শা ফজলার হাই স্কুল মাঠ। ৩য় জানাজা রায়গঞ্জ উপজেলার ধানগড়া উচ্চ বিদ্যালয় মাঠ বাদ যোহর,
৪র্থ জানাজা নামাজ সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজ মাঠে বাদ আসর অনুষ্ঠিত হয় এবং সিরাজগঞ্জ মালশাপাড়া কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়। উক্ত জানাজা নামাজে মরহুমের উপর স্মৃতিচারণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান হারেজ, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি রকিবুল করিম খান পাপ্পু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামিম খান, সাংগঠনিক সম্পাদক মোস্তফা জামান,রায়গঞ্জ উপজেলা বিএনপি সাবেক সভাপতি আলহাজ্ব শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হকসহ জেলা বিএনপি, রায়গঞ্জ উপজেলা বিএনপি, তাড়াশ উপজেলা বিএনপি ও সলংগা থানা বিএনপির নেতৃবৃন্দ। উক্ত জানাজা নামাজে মরহুমের আত্মীয়-স্বজনসহ জেলার সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন ।