ডেঙ্গুগুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

স্টাফ রিপোর্টারঃ
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুগুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এবং ডেঙ্গু আক্রান্ত ৩১৯ জন হাসপাতালে ভর্তি আছেন। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনের মধ্যে দুজন পুরুষ এবং একজন নারী। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২৩০ জনই ঢাকা সিটি করপোরেশনের বাইরের। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সব মিলিয়ে ২২ হাজার ৩৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৮৯ জনের।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ