আয়কর কর্মকর্তা নাফিজের বিরুদ্ধে ধর্ষণ ও পর্ণগ্রাফির অভিযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

রবিউল ইসলামঃ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন কর অঞ্চল–১ এর উপ কর কমিশনার নাফিজ উদ্দিন আহমেদের বিরুদ্ধে ধর্ষণ, শারীরিক নিপীড়ন এবং পর্ণ ভিডিও ছড়ানোর অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, নাফিজ ভুক্তভোগীর সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপন করে দীর্ঘদিন শারীরিকভাবে ব্যবহার করেন এবং গোপনে ধারণ করা নগ্ন ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেন। ভুক্তভোগী দাবি করছেন নাফিজের একটি চক্র রয়েছে এ কাজের সহযোগীতা করতে বিষয়টি নিয়ে তিনি (ভুক্তভোগী) ফেইসবুকে একাধিকবার লিখে ছবিসহ পোস্ট করে বিচার চেয়েছেন।
অনুসন্ধানে পাওয়া তথ্য থেকে জানা যায়, এ বিষয়ে ভুক্তভোগী নারী প্রথমে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন গত ২০-৩-২০২৫ যার জিডি নং- ১০৬৮ এবং পরে ২৪ মার্চ ২০২৫ তারিখে কর কমিশনার, কর অঞ্চল–১ বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগ পাওয়ার পর চার মাস অতিক্রম হলেও এখন পর্যন্ত কোনো বিভাগীয় বা আইনগত পদক্ষেপ নেওয়ার তথ্য পাওয়া যায়নি। বরং এর মধ্যে ভুক্তভোগী নারীকে ম্যানেজ করতে ব্যাপক চেষ্টায় লিপ্ত হয়েছেন এবং নাফিজের একজন ঘনিষ্ঠজনকে দিয়ে একটি প্রতারণা মামলা দিয়ে জেল খাটিয়েছেন কয়েকদিন।

ভুক্তভোগী বর্তমানে নিরাপত্তাহীনতা ও সামাজিক ভয়ে মুখ খুলতে অনিচ্ছুক হলেও, একজন মানবাধিকার কর্মীর কাছে অডিও স্বীকারোক্তি ও লিখিত অনুরোধ রেখে আইনি পদক্ষেপ গ্রহণের আবেদন করেছেন। পরে বিষয়টি জাতীয় মানবাধিকার কমিশনেও জানানো হয় (১৯ এপ্রিল ২০২৫)।

প্রশাসনের নীরবতায় বিচারহীনতার সংস্কৃতি আরো প্রগাঢ় হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, সরকারি পদে থেকেও কেউ এ ধরনের অপরাধ করে পার পেয়ে গেলে সমাজে নারীর প্রতি সহিংসতা বাড়বে, এবং ভুক্তভোগীরা আইনের আশ্রয় নিতে নিরুৎসাহিত হবেন।

অভিযোগের বিষয় জানতে নাফিজকে তার অফিসে গিয়ে বক্তব্য চাইলে তিনি মেয়েটি (ভুক্তভোগী) কে চেনেন না বলে প্রথম দাবি করেন এবং পরবর্তীতে বিষয়টি নিয়ে বক্তব্য দিতে রাজি নন বলে জানান তিনি।

নাফিজের বিরুদ্ধে আরও একজন নারী ভুক্তভোগী অভিযোগ করেছেন যে তিনি একই পদ্ধতিতে নারীদের ব্লাকমেইল করেন। প্রথমে প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করেন এবং পরে পর্ণগ্রাফি ধারণ করে তাকে জিম্মি করেন। প্রতিবেদকের কাছে এ বক্তব্যের প্রমাণক সংরক্ষিত রয়েছে যা অভিযোগের সাথেও সংযুক্ত করে দেয়া হয়েছে।

এ বিষয়ে কর অঞ্চল–১-এর কর কমিশনারের কাছে একাধিকবার মন্তব্য চাওয়া হয়েছে এবং লিখিতভাবে চিঠি দেয়া হযেছে। তবে কোনো জবাব পাওয়া যায়নি।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ