মোঃ রফিকুল ইসলাম খান(পাইকগাছা)
পাইকগাছার কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার ৪তলা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ভবনটির উদ্বোধন করেন, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন। এসময় প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির সামনে ৩১ দফা উপস্থাপন করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার ৩১ দফায় শিক্ষা ব্যবস্থা কীভাবে হবে, শিক্ষার মান কীভাবে উন্নয়ন করা হবে এবং প্রাথমিক পর্যায়ে শিক্ষিত জাতি গড়ার লক্ষ্যে প্রাথমিক শিক্ষাকে কীভাবে মূল্যায়ন করা হবে সে ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন সমাজের অসঙ্গতি ও ভুল ফতোয়ার বিরুদ্ধে আলেমদের এগিয়ে আসতে হবে। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামিরুল ইসলামের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম। অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সহচরী বিদ্যা মন্দির স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার মন্ডল, মেহেরুন্নেসা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, সহকারী প্রধান শিক্ষক খান মোঃ খলিলুর রহমান, সাংবাদিক ও মানবধিকার কর্মী পারভেজ মোহাম্মদ, জামাত নেতা আবুল কাশেম, উপজেলা বিএনপির যুগ্ম আহŸায়ক ও অভিভাবক সদস্য তৌহিদুজ্জামান মুকুল, যুগ্ম আহŸায়ক আবুল হোসেন, সদস্য তুষার কান্তি মন্ডল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি শেখ আব্দুল কাদের, জমি দাতা পরিবারের পক্ষ থেকে শেখ সাহাজূদ্দিন, শেখ ইউনুস আলী, শেখ সেকেন্দার আলী প্রমুখ।