কর্মসংস্থান বন্ধ হওয়ায় ক্রাইম বেড়ে গেছে নারী ব্যবহার করে হ্যানিট্র্যাপের ফাঁদ পেতেছিল সন্ত্রাসীরা -জিএমপি কমিশনার

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

 

মো: জহিরুল ইসলাম(গাজীপুর থেকে)

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় ফাঁদে ফেলে প্রতারণার (হানিট্র্যাপ) ভিডিও ধারণ করাই কাল হয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান জানান, তুহিনকে হত্যা করার কিছু আগে পারুল আক্তার ওরফে গোলাপী নামের নারীকে ব্যবহার করে হ্যানিট্র্যাপের ফাঁদ পেতেছিল সন্ত্রাসীরা।
পুলিশ কমিশনার বলেন, বাদশা নামে এক ব্যক্তি একটি ব্যাংকের এটিএম বুথ থেকে ২৫ হাজার টাকা তুলে নিয়ে যাওয়ার সময় পারুল আক্তার তাকে বিভিন্ন ভাবে কথা বলা চেষ্টা করে। এক পর্যায়ে বাদশা তাকে ঘুসি মারে। এরপর আগে থেকে উৎপেতে থাকা গোলাপীর সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে বাদশাকে কোপ দেয়। আহত বাদশা দৌঁড় দিলে একদল সন্ত্রাসী তাকে ধাওয়া দেয়। আর এই সময় ঘটনাটি মোবাইলে ধারণ করছিলেন সাংবাদিক তুহিন। পরবর্তীতে সন্ত্রাসীদের চাপ সত্তে¡ও ভিডিও ডিলিট করতে অস্বীকার করলে ক্ষিপ্ত হয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এসময় সাংবাদিক তুহিন দৌঁড়ে একটি মুদি দোকানে আশ্রয় নিলেও সন্ত্রাসীরা তাকে সেখানে পেয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। । ভিডিও ক্লিপের মাধ্যমে আটজনকে শনাক্ত করা হয়েছে, যাদের মধ্যে ৮জনকেই গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিকে গ্রেফতার করতে অভিযান চলছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত সন্ত্রাসী কেটু মিজানের বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, জামলাপুর জেলার মেলানদহ থানার মাহমুদপুর গ্রামের মোবারক হোসেনে ছেলে ফয়সাল ওরফে কেটু মিজান (৩৪), তার স্ত্রী গোলাপী বেগম (২৮), তাদের দুজনকে গাজীপুর জেলা সদরের ভাবনীপুর এলাকার থকে এবং পাবনা জেলার ফরিদপুর থানার সোনাহার গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে স্বাধীন (২৮) জিএমপি শিববাড়ী এলাকা থেকে, খুলনার সোনাডাঙ্গার ময়লাপোতা গ্রামের হানিফের ছেলে আল-আমিনকে (২১) ডিএমপি’র তুরাগ থানা থেকে, শেরপুরের নকলার চিতলিয়া গ্রামের আব্দুল সালামের ছেলে মো. সুমন উরফে সাব্বির (২৬), কুমিল্লার হোমনা থানার কাশিপুর অনন্তরপুরেরহানিফ ভ‚ইয়া ছেলে মো. শাহ জালাল (৩২)কে ময়মনসিংহের গফরগাঁও থেকে এবং কিশোরগঞ্জ থেকে মো. শহিদুল গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। #

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ