কুষ্টিয়া প্রতিনিধিঃ
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন। শনিবার কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতির আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্ব অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সামিম-উল ইসলাম অপু, দৈনিক সময়ের কাগজের সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, দৈনিক দর্পণের সম্পাদক মজিবুল শেখ, দৈনিক দেশ তথ্য পত্রিকা ভারপ্রাপ্ত সম্পাদক, এনামুল হক, সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক, নূরনবী বাবু, বাংলাভিশনের কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলী, যমুনা টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি রুহুল আমিন বাবু, এটিএন বাংলার কুষ্টিয়া প্রতিনিধি তুহিন আহমেদ, জুলাই যোদ্ধা শরিফুল ইসলাম শরীফ, প্রতীকৃতি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শাহরিয়ার ইমন রুবেল সহ কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।