সাংবাদিক হত্যার বিচার দাবীতে বরগুনায় মানববন্ধন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আসাদুজ্জামানঃ

গাজীপুরের সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে গলাকেটে হত্যার প্রতিবাদ ও বিচার দাবীতে বরগুনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি ও মফস্বল সাংবাদিক ফোরামের আয়োজনে বরগুনা প্রেসক্লাব চত্বওে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বরগুনা জেলা জামায়াতে ইসলামীর আমির মো. এহিবুল্লাহ হারুন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান শাহিন, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, মনির হোসেন কামাল, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ,প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সভাপতি মো হাফিজুর রহমান, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার, প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম টিটু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুল আলম মান্নু,মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি জাহাঙ্গীর কবির মৃধা প্রমুখ।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ