নাচোলে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নাচোল(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নাচোলে অনুষ্ঠিত হয়েছে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস। এ উপলক্ষে আজ শনিবার আদিবাসী একাডেমি চত্বর থেকে নাচোল আদিবাসী একাডেমি ও বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা এসেডো ও গণস্বাক্ষরতা অভিযান এর যৌথ আয়োজনে শত শত আদিবাসী নারী-পুরুষের অংশগ্রহণে রং-বেরঙের ফেস্টুন ও পতাকা হাতে একটি বর্ণাঢ্য রেলী বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে মিলিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আদিবাসী একাডেমির সভাপতি বিধান সিং এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন একাডেমির সাধারণ সম্পাদক বাবুলাল টপ্প, বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা এসেডোর নির্বাহী পরিচালক রবিউল আলম, সংস্থার ফাইনান্স ম্যানেজার আজাহার আলী। এসময় একাডেমির সাবেক সভাপতি জতিন হেমরোম, বর্তমান সদস্য রঞ্জনা বর্মন, এসেডোর মাঠকর্মী মোসাঃ ডেইজি ও সুমি খাতুনসহ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা আদিবাসী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ