তুহিন হত্যার বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার মানববন্ধন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

ব্রাহ্মণবাড়িয়া (প্রতিনিধি):

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে এবং সাংবাদিকদের পেশাগত কাজে রাষ্ট্রীয় নিরাপত্তার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গণে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়া। সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের সভাপতি নিয়াজ মোহাম্মদ খান বিটু এর সভাপতিত্বে এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ও স্বদেশ পত্রিকার সম্পাদক শেখ শহিদুল ইসলাম, সাবেক সহসভাপতি ও কল্যাণ ফান্ডের সভাপতি অধ্যাপক মো. এমদাদুল হক, সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া সহসভাপতি ও সরাইল প্রেসক্লাবের সহসভাপতি দৈনিক আমার দেশ সরাইল প্রতিনিধি শামসুল আরেফীন, সাংবাদিক ইউনিয়ন সরাইল শাখার সভাপতি আবেদার রহমান শাহীন, সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া নির্বাহী সদস্য দৈনিক নিরপেক্ষ’র জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম আহাদ, ও দৈনিক মুক্ত খবর প্রতিনিধি আহসানুল হক নয়ন। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা মানববন্ধনে উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ