কুষ্টিয়ায় সাংবাদিকদের সেমিনার অনুষ্ঠিত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন-কেইউজে(রেজি নং-খুলনা ২০৬৯) এর আয়োজনে জুলাই গনঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক সেমিনার ও জুলাই আহত সাংবাদিকদের সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার শহরের চিলিস ফুড পার্কে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সিনিয়র তথ্য অফিসার মো: আমিনুল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুষ্টিয়া আঞ্চলিক শ্রম দপ্তরের সহকারী পরিচালক তৌফিক হোসেন। কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন-কেইউজে’র দপ্তর সম্পাদক এস এম মাহফুজ উর রহমানের পরিচালনায় এসময় বক্তব্য রাখেনকুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন-কেইউজে’র সাধারণ সম্পাদক শামীম উল হাসান অপু, সহ সভাপতি লুৎফর রহমান কুমার, কুষ্টিয়া সাংবাদিক ফরাম ঢাকা’র আবু বকর সিদ্দীক, কুষ্টিয়া এডিটর ফোরামের সভাপতি মজিবুল শেখ , কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন -কেইউজে’র যুগ্ম সাধারন সম্পাদক এম এ জিহাদ, সাংগঠনিক সম্পাদক নূরুন্নবী বাবু, জুলাই যোদ্ধা আশরাফুল ইসলাম অনিক, গেøাবাল টিভির সনি আজীম, যমুনা টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি রুহুল আমিন বাবু, দেশ টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি নাহিদ হাসান তিতাস, বৈশাখী টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি রবিউল ইসলাম দোলন, এনটিভির কুষ্টিয়া প্রতিনিধি শ্যামলী খন্দকার ,সাপ্তাহিক পথিকৃৎ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শাহরিয়ার ইমন রুবেল।
অনুষ্ঠানে কুষ্টিয়ায় কর্মরত ৬ জন জুলাই আহত সাংবাদিককে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত সাংবাদিকরা হলেন, দৈনিক হাওয়া পত্রিকার শহর পতিনিধি আশরাফুল ইসলাম অনিক, গেøাবাল টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি সামিউল আজিম, সাপ্তাহিক পথিকৃৎ পত্রিকার খন্দকার সোহেল টানু, দৈনিক সময়ের কাগজের সম্পাদক ও প্রকাশক আবু বকর সিদ্দীক, দৈনিক সত্যখবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শরিফুল ইসলাম ও দৈনিক শিকল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এস এম মাহফুজ উর রহমান।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ