বরগুনায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আসাদুজ্জামান(বরগুনা):

বরগুনায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় কৃতি(এ প্লাস প্রাপ্ত) শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ শনিবার( ১৬ আগস্ট) সকালে জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরগুনা জেলা শাখার উদ্যোগে শিক্ষার্থীদের এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিন বিল্লাহ শাহেদী। জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসিবুর রহমানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর মহিবুল্লাহ হারুন, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সুমন আবদুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, শিবির হবে আগামী দিনের বাংলাদেশের নির্মাতা। কারণ শিবির তৈরি করছে মেধাবী, সৎ নৈতিকতা সম্পন্ন দেশ প্রেমিক নাগরিক। যাদের হাতে এ দেশ থাকবে নিরাপদ।
অনুষ্ঠানে বরগুনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও দাখিল পরীক্ষায় এ প্লাস পাওয়া ৩৫৪ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা দেয়া হয়।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ