রূপগঞ্জে সড়ক দুর্ঘটনা : ব্যবসায়ী নিহত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

ঢাকা সিলেট মহাসড়কের গাউছিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পান ব্যবসায়ী নিহত হয়েছে। ১৬ আগষ্ট ভোর সাড়ে চারটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে সিলেটগামী রূপগঞ্জে ভুলতা ফ্লাইওভারের ঢালে সাওঘাট এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায় ঢাকা মেট্রো ট ১৫-১৭৭৬ নাম্বারের ট্রাকটি অজ্ঞাতনামা চালক দ্রুত ও বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে ফ্লাইওভারের ডিভাইডার সাথে স্বজোরে ধাক্কা দিলে পান বুঝাইকৃত ট্রাকটি উল্টে যায়।

এসময় ট্রাকের কেবিনে বসে থাকা পান ব‍্যবসায়ী আব্দুল মান্নানের (৬০) মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত মান্নান নরসিংদী জেলার শিবপুর থানাধীন কুমরাদি এলাকার মৃত হাসিম মিয়ার ছেলে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ