কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ ভিলেজ ইলেক্ট্রিশিয়ান এসোসিয়েশন-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) দুপুরে কলাপাড়া পৌর অডিটোরিয়াম হল রুমে এ সভার আয়োজন করা হয়। ভিলেজ ইলেক্ট্রিশিয়ান পল্লী বিদ্যুৎ সমিতি’র কলাপাড়া জোনাল অফিসের সভাপতি মো. আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিলেজ ইলেক্ট্রিশিয়ান পল্লী বিদ্যুৎ সমিতি বরিশাল বিভাগীয় সভাপতি মো: আ. কুদ্দুস মোল্লা।
এসময় বক্তব্য রাখেন ভিলেজ ইলেক্ট্রিশিয়ান পল্লী বিদ্যুৎ সমিতি বরিশাল বিভাগীয় সহ-সভাপতি মো. মোকলেছুর রহমান, সাধারণ সম্পাদক মো. আবদুল হাই তালুকদার, সাংগঠনিক সম্পাদক মো. সাইদুর রহমান মৃধা, দপ্তর সম্পাদক মো. আনোয়ার হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম বেপারী, ভিলেজ ইলেক্ট্রিশিয়ান পটুয়াখালী পল¬ী বিদ্যুৎ সমিতি’র সভাপতি মো. আবুল খায়ের, সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান প্রমুখ।