সিরাজগঞ্জে ওলামা দলের মতবিনিময় সভা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

জেলা প্রতিনিধি (সিরাজগঞ্জ)

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ সদর উপজেলা ও শহর শাখার আহব্বায়ক কমিটি গঠনের লক্ষ্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সিরাজগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে সদর উপজেলা ও শহর শাখার আহয়ক কমিটি গঠনের লক্ষ্য মতবিনিময় সভার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্ছু সিরাজগঞ্জ জেলা ওলামা দলের আহব্বায়ক হাফেজ মাওলানা মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, মিডিয়া সেলের আহব্বায়ক হারুন অর রশিদ খান হাসান ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক। অনুষ্ঠানে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনাসহ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ