রাত পোহালেই স্বপ্নের সেতুর উদ্বোধন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

শহিদুল ইসলাম খোকন(গাইবান্ধা):

রাত পোহালেই উদ্বোধন হতে যাচ্ছে গাইবান্ধা-কুড়িগ্রামবাসীর স্বপ্নের সেতু মওলানা ভাসানি সেতু । আগামীকাল বুধবার দুপুর ১২টায়স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সেতুটির আনুষ্ঠানিক উদ্ধোধন করবেন । আনুষ্ঠানিক উদ্ধোধনের পর সেতু এলাকায় স্থানীয়দের সাথে মতবিনিময় করবেন তিনি।
‎সেতুটিতে বসানো হয়েছে ৩১টি স্প্যান। রঙ, লাইটিংসহ পুরো সেতুর অবকাঠামো এখন নয়নাভিরাম। সেতুর পাশাপাশি এর উভয়পাশে স্থায়ীভাবে নদী শাসন করা হয়েছে প্রায় সাড়ে ৩ কিলোমিটার। সেতুর উভয় পাশে সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে ৮৬ কিলোমিটার।
জানা যায়,২০১৪ সালের ২৬ জানুয়ারি সেতুটির কাজের ফলক উন্মোচন করা হয়। কিন্তু এর নির্মাণ কাজ শুরু হয় ২০২১ সালে। নির্মাণ ব্যয় হয় ৭৩০ কোটি ৮৫ লাখ টাকা।অধিদফতর এলজিইডি’র নির্মিত অন্যতম বৃহৎ সেতু। এটি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ও কুড়িগ্রামের চিলমারীর মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে দুই জেলার মধ্যে সরাসরি সড়ক পথে যোগাযোগ সৃষ্টি করবে।
এর আগে প্রথমে গত ২ আগস্ট ও পরে তারিখ পিছিয়ে ২৫ আগস্ট সেতুটি উদ্বোধনের সময় নির্ধারণ করা হয়েছিল। গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী জানান, সেতুটির নাম প্রথমে তিস্তা সেতু করা হলেও স¤প্রতি মন্ত্রনালয়ের নির্দেশে সেতুটির নাম মওলানা ভাসানি সেতু করা হয়েছে। কাল উদ্ধোধনের পর এটি জনসাধারনের জন্য খুলে দেয়া হবে। তিনি জানান, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের জন্য তিস্তা নদীর ওপর এই সেতু নির্মিত হয়েছে। প্রায় এক হাজার ৪৯০ মিটার দৈর্ঘ্যের এই সেতুটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর এলজিইডির নির্মিত অন্যতম বৃহৎ সেতু। এটি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ও কুড়িগ্রামের চিলমারীর মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে দুই জেলার মধ্যে সরাসরি সড়ক পথে যোগাযোগ সৃষ্টি করবে।সৌদি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান পিসি গার্ডার এ সেতুটি নির্মাণ করেছে। #

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ