বরিশালে যুবদল নেতা রনি মৃধা আটক

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

জেলা প্রতিনিধি(বরিশাল):

বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের যুবদল নেতা রনি মৃধাকে নারী ও শিশু নির্যাতন মামলায় আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (২৬ আগস্ট) বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

অভিযোগ সূত্রে জানা যায়, রনি মৃধার বিরুদ্ধে দায়েরকৃত মামলার নম্বর ৩০১/২০২৫ (এয়ারপোর্ট থানা)। বাদী পক্ষের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন এবং আদালতে আত্মসমর্পণের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় অংশ নিতে বাধ্য হন। বাদীর স্বামী সাইদুল ইসলাম সাংবাদিকদের বলেন, এ মামলার অন্যান্য আসামি মাহফুজ মৃধা, সুজন মৃধা ও পারভেজ মৃধা জামিনে মুক্ত থেকে এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। তাদের বিরুদ্ধে একাধিক মামলা, চাঁদাবাজি ও হুমকি-ধামকির অভিযোগ রয়েছে। এতে সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। এলাকাবাসীর দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোনো অপরাধী যেন আইনের বাইরে থাকতে না পারে, সে বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ জরুরি।#

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ