নেত্রকোণায় বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

সুমন ভট্টাচার্য (ময়মনসিংহ) 

বাংলাদেশের সংবিধানে ‘পিআর’ নামক কোনো শব্দ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালা‌হউদ্দিন আহমেদ। শনিবার (৩০ আগস্ট)দুপুরে নেত্রকোণার ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি বলেন, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে, রমজান শুরুর আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন কেউ ঠেকাতে পারবে না, শুধুমাত্র আল্লাহর ইচ্ছা ছাড়া।

তিনি অভিযোগ করে বলেন, যারা আজ পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করছেন, তারা ভিন্ন উদ্দেশ্য নিয়ে কথা বলছেন। সংবিধানের ৬৫ অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা আছে প্রত্যেক নির্বাচনী এলাকা থেকে সরাসরি ভোটে একজন সংসদ সদস্য নির্বাচিত হবেন। সালা‌হউদ্দিন আহমেদ আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা সবাই আন্দোলন করেছি, রক্ত দিয়েছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে যে ঐক্য সৃষ্টি হয়েছে, সেটি আরও শক্তিশালী করতে হবে। এখন যারা নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নেবে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।

জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলারী সঞ্চালনায় অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল। প্রধান বক্তা ছিলেন সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ আলমগীর, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ