রংপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের লংমার্চ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

হারুন-অর-রশিদ বাবু(রংপুর):

রংপুরে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো)’য় কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীদের গালাগালি ও প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় অভিযুক্ত সহকারী প্রকৌশলী রোকনুজ্জামানকে গ্রেফতারের দাবিতে ‘লং মার্চ টু নেসকো’ কর্মসূচি পালন করেছে ডিপ্লোমা প্রকৌশলী ও শিক্ষার্থীরা। আগামী ৭ দিনের মধ্যে তাকে গ্রেফতার করা না হলে রাজশাহীতে নেসকোর প্রধান কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন আন্দোলকারীরা। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে নেসকোর কার্যালয়মুখে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশন আয়োজিত এ কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলা থেকে আসা ডিপ্লোমা প্রকৌশলী ও শিক্ষার্থীরা অংশ নেন। এদিকে এ কর্মসূচি ঘিরে সকাল থেকে সেনাবাহিনীর সদস্যরা নেসকো কার্যালয়ের সামনে অবস্থান নেন। পরে আন্দোলনকারীরা মিছিল নিয়ে নেসকোর কার্যালয়ে না গিয়ে নগরীর ট্রাকস্ট্যান্ডে গিয়ে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন। এসময় রংপুর নেসকোর সহকারী প্রকৌশলী মো. রোকনুজ্জামানের গ্রেফতার দাবি ও ৭ দফা দাবি বাস্তবায়নে বিভিন্ন  দেন।আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে কয়েকজন গিয়ে তাদের দাবি সংবলিত স্মারকলিপি রংপুর নেসকোর প্রধান প্রকৌশলীর নিকট পৌঁছে দেন। পরে তারা মিছিল নিয়ে আবারো রংপুর পলিটেকনিক ক্যাম্পাসে ফেরত যান।

আন্দোলনকারীদের অভিযোগ, গত ২৫ আগস্ট রংপুরে নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ অফিসে সহকারী প্রকৌশলী মো. রোকনুজ্জামানের ইন্ধনে একদল বহিরাগত লোক প্রবেশ করে। এসময় তারা সেখানে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীদের উদ্দেশ্যে অশ্লীল ভাষায়  দিতে থাকে।আন্দোলনকারীদের দাবি, বিদ্যুৎখাতে নৈরাজ্য সৃষ্টিকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। রংপুর নেসকোতে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা ও বদলির আদেশ প্রত্যাহার করতে হবে। একইসঙ্গে ডিপ্লোমা প্রকৌশলীদের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবি জানানো হয়।

তাদের দাবিগুলো হলো- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক ১৯৭৮ সালের অধ্যাদেশ অনুযায়ী উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে ডিপ্লোমা প্রকৌশলীদের ব্যতীত অন্যদের নিয়োগ বন্ধ করতে হবে, সকল প্রতিষ্ঠানে জনবল কাঠামোতে সহকারী ও উপ-সহকারী প্রকৌশলীদের হার ১:৫ করতে হবে, ডিপ্লোমা প্রকৌশলীদের অবদানের স্বীকৃতিস্বরূপ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক নির্ধারিত উপ-সহকারী প্রকৌশলী পদ থেকে সহকারী প্রকৌশলী পদে ৩০% পদোন্নতি নিশ্চিত করতে হবে, ১৯৯৪ সালে বেগম খালেদা জিয়া কর্তৃক আরিকৃত প্রজ্ঞাপন অমান্য করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উপ-সহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) পদের পরিবর্তে পল্লীবিদ্ধাৎসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিম্নস্তরের পদে নিয়োগ দেওয়া বন্ধ করতে হবে, ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়ে মিথ্যাচার ও কুৎসা রটিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাওয়া কতিপয় বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের কারিকুলাম ইংরেজি ভার্সনে আধুনিকায়ন, সব পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট, টিএসসিতে ১:১২ অনুপাতে শিক্ষক শিক্ষার্থী বিবেচনায় শিক্ষক স্বল্পতা দূরীকরণ এবং পলিটেকনিক শিক্ষার্থীদের মেধাবৃত্তির পরিমাণ বৃদ্ধি এবং সব প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং কলেজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সনদধারীদের ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি করা।

লংমার্চ কর্মসূচিতে অংশ নিয়ে রংপুর পলিটেকনিক শিক্ষার্থী মিথিলা বিভা মন বলেন, রংপুর নেসকোতে ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে মব করে উলটো তাদের বিরুদ্ধেই মামলা দিয়ে বদলি করা হয়েছে। আমরা আমাদের সাথে কোন ধরনের অন্যায় ও বৈষম্য মানব না।আরেক শিক্ষার্থী মিল্লাত হোসেন বলেন, গত ২৫ তারিখে একদল সন্ত্রাসী রংপুর নেসকো অফিসে ঢুকে অস্থিরতা সৃষ্টি ও মব তৈরির চেষ্টা করে। তারা উপসহকারী প্রকৌশলী ও নেসকো কর্তৃপক্ষকে নানাভাবে হুমকি-ধামকি দেয়। এ কর্মসূচি থেকে এ ঘটনার কুশীলব সহকারী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রতিনিধি রাসেল রেজা বলেন, সহকারী প্রকৌশলী রোকনুজ্জামান রোকন বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে সন্ত্রাসী কর্মকান্ডের চেষ্টা চালিয়েছে। এ বিষয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও অবিলম্বে গ্রেফতার করতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ