বিজয়নগরে আধুনিক কম্পিউটার ল্যাবের উদ্বোধন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

সোহেল আহাদ(ব্রাহ্মণবাড়িয়া):

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মিরাসানি টেকনিক্যাল একাডেমিতে শিক্ষার্থীদের প্রযুক্তি শিক্ষার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে নতুন কম্পিউটার ল্যাবের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৬ আগস্ট) একাডেমি প্রাঙ্গণে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ ল্যাবের উদ্বোধন করা হয়। ব্রাহ্মণবাড়িয়াা জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ল্যাবের উদ্বোধন করেন।

স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মনিরুজ্জামান মিন্টুর সভাপতিত্বে ও ইংরেজি শিক্ষক নোমান আহমেদের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি এডভোকেট শফিকুল ইসলাম, সহ-সভাপতি এ বি এম মমিনুল হক ও সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক আলী আজম। এসময় প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীও উপস্থিত থেকে অনুষ্ঠানে প্রাণবন্ত অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রযুক্তি শিক্ষার মাধ্যমে দেশের তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা সম্ভব। আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার্থীদের কম্পিউটার শিক্ষা গ্রহণ অপরিহার্য

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ