রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতার মৃত্যু

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

রেজাউল করিম খান(সিরাজগঞ্জ):
সিরাজগঞ্জের রায়গঞ্জে সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আসাদ আলী সরকার (৫৫) সড়ক দুর্ঘটনার কবলে পড়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ভুঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে একটি দ্রæতগামী ট্রাকের চাপায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় তাকে দ্রæত বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থা সংকটাপন্ন হলে শনিবার ভোরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফাড করা হয়। পথে আনার সময় তিনি মারা যান।
নিহত আসাদ আলীর মৃত্যুতে রায়গঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শামসুল, সাধারণ সম্পাদক ভিপি আয়নুল, ওয়েস্টান অস্ট্রেলিয়া বিএনপি’র আহবায়ক মোঃ কামাল হোসেন, রায়গঞ্জ উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল কুদ্দুস মন্ডল, ধানগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম খানসহ জ্যৈষ্ঠ নেতৃবৃন্দ এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। #

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ