ময়মনসিংহে ভলান্টিয়ার সতেজকরণ কোর্স-২০২৫

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

সুমন ভট্টাচার্য, (ময়মনসিংহ):

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ময়মনসিংহ বিভাগের উদ্যোগে গতকাল সোমবার সকালে অনুষ্ঠিত হলো “ভলান্টিয়ার সতেজকরণ কোর্স-২০২৫”। এতে অংশ নেয় লাল-সবুজ সোসাইটি, ময়মনসিংহ জেলা।

কোর্সের উদ্বোধন করেন প্রধান অতিথি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ময়মনসিংহ বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী, পিএফএম। সভাপতিত্ব করেন ওয়ার হাউজ ইন্সপেক্টর মোহাম্মদ রোকনুজ্জামান, বিএফএম (সেবা)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ময়মনসিংহ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) জুলহাস উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, দৈনিক আমাদের কন্ঠ পত্রিকা, দৈনিক প্রলয় এর ময়মনসিংহ ব্যুরো এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়ক ও মানবাধিকার সংস্থা পরিচালক ময়মনসিংহ বিভাগীয় কমিটি সভাপতি সুমন ভট্টাচার্য, দৈনিক বাংলাদেশ সমাচার স্টাফ রিপোর্টার আবুজর গিফারী।

দিনব্যাপী এ প্রশিক্ষণে অগ্নি নির্বাপন, উদ্ধার কার্যক্রম, প্রাথমিক চিকিৎসা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে স্বেচ্ছাসেবকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। বক্তারা বলেন, জরুরি মুহূর্তে ভলান্টিয়ারদের দক্ষতা জনগণের জীবন ও সম্পদ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আয়োজকরা জানান, নিয়মিত এমন কর্মসূচি আয়োজনের মাধ্যমে স্বেচ্ছাসেবকদের আরও দক্ষ ও প্রস্তুত করে তোলা হবে। বিপুল সংখ্যক ভলান্টিয়ার এতে অংশগ্রহণ করেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ