ময়মনসিংহে বিশ্ব বসতি দিবস পালিত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

ময়মনসিংহ প্রতিনিধি:

‘পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে পালিত হয়েছে বিশ্ব বসতি দিবস-২০২৫। আজ সোমবার সকালে বেলুন উড়িয়ে ও বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে দিবসটির উদ্বোধন করা হয়।পরবর্তীতে ময়মনসিংহ বিভাগীয় ও জেলা প্রশাসন, গণপূর্ত অধিদপ্তর এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মোঃ মঈনুল ইসলাম এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের প্রভাষক মোঃ মোস্তাফিজুর রহমান।

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “সকল মানুষের জন্য পর্যাপ্ত বাসস্থানের মৌলিক অধিকারের উপর জোর দেওয়া, নগর ও গ্রামীণ পরিবেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অন্তর্ভুক্তিমূলক শহর গড়ে তোলাই বিশ্ব বসতি দিবসের মূল উদ্দেশ্য।”অনুষ্ঠানে ময়মনসিংহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ