বরগুনায় শিক্ষকদের মানববন্ধন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আসাদুজ্জামান (বরগুনা):

৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে বরগুনায় মানববন্ধন ও সমাবেশ করেছে বেসরকারি ইস্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

শনিবার বরগুনা প্রেসক্লাব চত্বরে এই কর্মসূচি পালিত হয় । আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা কমিটির সভাপতি আবু জাফর মোহাম্মদ সালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বরগুনা জেলা জামায়াতের আমীর ও আদর্শ শিক্ষক ফেডারেশনের প্রধান উপদেষ্টা মাওলানা মোঃ মহিবুল্লাহ হারুন, অধ্যাপক আব্দুর রব ও মাওলানা মোঃ জহিরুল হক, এই সময়বক্তারা বলেন, প্রস্তাবিত পে-স্কেল দ্রæত বাস্তবায় ন করতে হবে, ১০০% উৎসব ভাতা প্রদান ও ৫০% বাড়ি ভাড়া এবং ১০০% চিকিৎসা ভাতা প্রদান করতে হবে, নন এমপিও শিক্ষক-কর্মচারীদের চাকরি এমপিও ভুক্ত করতে হবে, শিক্ষক ও কর্মচারীদের অবসর ও কল্যাণ তহবিলের টাকা দ্রæত পরিশোধ করতে হবে। কেন্দ্রীয়কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা কমিটির আয়োজনে বরগুনায় এই কর্মসূচি পালিত হয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ