চাঁদা দাবির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২ নেতা গ্রেপ্তার

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদক :
খুলনার খালিশপুরে ওএমএস পণ্য বিক্রেতার কাছে চাঁদা দাবির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার নগরীর খালিশপুর বাস্তুহারা মোড়ে স্থানীয়রা তাদের ধরে পুলিশের হাতে তুলে দেয়।
আটক ব্যক্তিরা হলেন সংগঠনটির সাবেক যুগ্ম আহŸায়ক আশিকুর রহমান ও সাবেক যুগ্ম সদস্য সচিব সৈয়দ আব্দুল্লাহ সিকি। পুলিশ জানায়, তারা বাস্তুহারা মোড়ে এক ডিলারের কাছে ওএমএস পণ্য বিক্রির সময় চাঁদা দাবি করেন। স্থানীয় লোকজন ঘটনাটি দেখে দুজনকে আটক করে পুলিশে খবর দেন। পরে খালিশপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক সৈয়দ আব্দুল্লাহ সিকি নগরীর বাগমারা এলাকার মুরাদ আলীর ছেলে এবং আশিকুর রহমান একই এলাকার আজমলের ছেলে।
খালিশপুর থানার ওসি (তদন্ত) মো. মুরাদ হোসেন মিলন বলেন, একজন ডিলার ওএমএস পণ্য বিক্রি করছিলেন। এ সময় ওই দুই যুবক চাঁদা দাবি করলে স্থানীয়রা তাদের ধরে ফেলে। আমরা খবর পেয়ে তাদের থানায় নিয়ে এসেছি। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ওএমএস বা ওপেন মার্কেট সেল কর্মসূচির মাধ্যমে সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য কম দামে চাল, আটা ও অন্যান্য নিত্যপণ্য বিক্রি করা হয়। খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় প্রতিদিন এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ