নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যথাযোগ্য মর্যাদায় রাণী ইলামিত্রের জন্মশত বার্ষিকী পালিত হয়েছে। গতকাল শনিবার ইলামিত্র স্মৃতি সংগ্রহশালা প্রাঙ্গনে ইলামিত্র স্মৃতি সংসদ এর সভাপতি বিধান শিং এর সভাপতিত্বে আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন “নাচোলের রাণী” চলচ্চিত্রের পরিচালক সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড।
আলোচনাসভায় স্বাগত বক্তব্যের মাধ্যমে রাণী ইলামিত্রের জন্মশতবার্ষিকীর কেক কর্তন ও মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে ৪দিন ব্যাপি ইলামিত্র মেলার শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ইলামিত্র গবেষক ও লেখক আলাউদ্দিন আহমেদ (বটু), বাংলাদেশের কমিউনিস্ট পার্টিও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ক্বাফি ও চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি ইসরাইল হক সেন্টু।
আলোচনা শেষে আদিবাসী স¤প্রদায়ের বিভিন্ন গোষ্ঠীর নৃত্য পরিবেশিত হয়। দুপুর ২টার দিকে ঐতিহ্যবাহী গোম্ভীরা ও নাটিকা পরিবেশিত হয়।
শেষে ইলা মিত্র স্মৃতি সংগ্রহশালা পাঙ্গনে রাণী ইলামিত্র স্মৃতি সংসদের পক্ষ থেকে ইলামিত্রের স্মৃতি ফলকে মাল্যঅর্পণ করা হয়।